বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি:
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন

অধ্যাপক ড. মো. দুলাল হোসেন । ছবি : কালবেলা
অধ্যাপক ড. মো. দুলাল হোসেন । ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কলা ও মানবিক স্কুলের নতুন ডিন হয়েছেন বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

রোববার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান ও সহকারী ছাত্র বিষয়ক-পরিচালকের দায়িত্ব পালন করেন। পাশাপাশি বর্তমানে তিনি বাংলা ডিসিপ্লিনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, অধ্যাপক দুলাল ১৯৯৭ সালে জটুয়াখাতা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিকে সম্পন্ন করেন।

এরপরে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখান থেকে ২০০৪ সালে স্নাতক ও ২০০৫ সালে স্নাতকোত্তর শেষ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে ‘কবিত্রয়ীর কাব্যভাষা : শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আল মাহমুদ’ বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি কর্মজীবন শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে। এরপর কিছুদিন রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক (খন্ডকালীন) পদে দায়িত্ব পালন করেন। এরপরে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, রাজশাহী ক্যাম্পাসে।

উল্লেখ্য, তিনি ২০২৩ সালে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ২০০৭-০৮ সালে শহীদুল্লাহ জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X