খুবি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খুবির গণিত ক্লাবের নেতৃত্বে পরমা-পলাশ

সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা এবং সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান পলাশ। ছবি : কালবেলা
সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা এবং সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান পলাশ। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাবের সভাপতি হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসবিহা তাবাসসুম পরমা এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. আনিসুর রহমান পলাশ দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, ম্যাথ ক্লাব শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগের পথ উন্মোচন করবে। এ ক্লাব শুধু ম্যাথ ডিসিপ্লিনই নয়, অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সুসম্পর্ক ও সংযোগ স্থাপনে সহায়তা করবে; যা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, একটি ক্লাব পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়। তাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আরও সফলভাবে এবং বড়ও পরিসরে ক্লাবটি পরিচালিত হতে পারে।

গণিত ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী বলেন, আজকের এ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমি বিজয়ীদের শুভকামনা জানাচ্ছি। আশা করি, এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চা সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি পদে বাঁধন রায়, সৌম্য জ্যোতি চক্রবর্তী ঊষা; যুগ্ম সম্পাদক- মো. নূর আলম, শামসুন্নাহার চয়নিকা, কোষাধ্যক্ষ- বি এম রেফাতুজ্জামান লাবিব, গবেষণা ও প্রকাশনা সম্পাদক- আল আমিন হোসাইন, সাংগঠনিক সম্পাদক- আয়েশা আক্তার, প্রোগ্রামিং ও অলিম্পিয়াড সম্পাদক- নুসরাত ইয়াসমিন কণা, প্রচার ও প্রকাশনা সম্পাদক- তামিম হাসান, অফিস সম্পাদক- মো. শামীম আহমেদ লিওন, কার্যনির্বাহী সদস্য- মেফাদুজ্জামান রাতুল, ইউসুফ হোসাইন, রাতুল মণ্ডল দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা বলেন, ম্যাথ ক্লাব আমাদের একটা স্বপ্নের নাম। শুরুতেই আমাদের প্রয়াস ছিল এ ধরনের ক্লাব প্রতিষ্ঠা করার। যেখানে গণিত চর্চা, রিসার্চ ও সুদূরপ্রসারী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ম্যাথ কমিউনিটি গড়ে উঠবে। সবশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X