মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাউবি উপাচার্যের সঙ্গে ‘স্কুল অব ল’-এর শিক্ষার্থীদের সাক্ষাৎ

উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে ‘স্কুল অব ল’র শিক্ষার্থীরা সৌজন্য সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টায় ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স কক্ষে তারা সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে তারা আন্তরিক মতবিনিময়ে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসন, ‘স্কুল অব ল’-এর অবকাঠামোগত উন্নয়ন, মুট কোর্ট ও ডিবেট ক্লাব চালু, সেমিস্টার ফি যৌক্তিক পর্যায়ে হ্রাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপাচার্যের নিকট একটি স্মারকলিপি উপস্থাপন করেন।

উপাচার্য শিক্ষার্থীদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট স্কুলের ডিনসহ অন্যদের সঙ্গে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X