মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এআইইউবিতে ‘লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ‘লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ’ শীর্ষক এক তরুণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার।

‘অগ্রগতির অংশীদারিত্ব: তরুণদের দৃষ্টিতে ইউএনডিপি-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত এ সংলাপে এআইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ শিক্ষকরা অংশ নেন এবং ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে মতবিনিময় করেন।

আলোচনায় যুব নেতৃত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জলবায়ু কার্যক্রম ও সবুজ বিনিয়োগ, গণতন্ত্র, মানবাধিকার ও লিঙ্গসমতা, বৈশ্বিক নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জসমূহ গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন। এছাড়া ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এআইইউবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর প্রফেসর ড. এস.এ.এম. মনজুর এইচ. খান এবং অধ্যাপক ড. ফারহীন হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে এআইইউবি ও ইউএনডিপির মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) প্রধান অতিথির সম্মানে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এই আয়োজনটি বৈশ্বিক একাডেমিক সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় তরুণ সমাজের সম্পৃক্ততা বাড়াতে এআইইউবির ধারাবাহিক উদ্যোগের অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X