কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’  শুরু
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ শুরু

বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ হলো আমাদের খাদ্যাভ্যাস, যার গুরুত্বপূর্ণ উপাদান দেশীয় ফলমূল, শাকসবজি ও কৃষিজ সম্পদ। সুজলা-সুফলা, শস্য-শ্যামলা বাংলাদেশের প্রকৃতির অপার আশীর্বাদে উৎপাদিত দেশীয় ফল স্বাদ, গুণাগুণ ও পুষ্টিমানে বিশ্বজুড়ে সমাদৃত।

বিশেষ করে জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকনসহ নানা মৌসুমি ফলের সমারোহে মুখর হয়ে ওঠে বাংলার জনপদ।

এই ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সকাল ১১টায় আয়োজিত উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আম, জাম, লিচু, কাউ, কাঁঠাল, লটকনসহ বিভিন্ন দেশীয় রসালো ফলের সমারোহ ও সুবাসে মুখরিত ছিল আয়োজনস্থল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’র ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিনের পরিচালক মিসেস আফরোজা হেলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, প্রক্টর মো: আনিছুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধানগণ, স্ট্র্যাটেজিক অপারেশন্স অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও হেড মুশফিকুর রহমান ধ্রুব, এবং পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসান।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের মধ্যে দেশীয় ফলের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

পাঁচ জেলা পেল নতুন এসপি

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

১০

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

১১

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

১২

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন

১৪

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির বিবৃতি

১৫

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

১৬

‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছাড়া বাজেটের লক্ষ্য অর্জন অসম্ভব’

১৭

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

১৮

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার 

১৯

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কত?

২০
X