কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

নিহত তরুণীর মা ও ভাই। ছবি : সংগৃহীত
নিহত তরুণীর মা ও ভাই। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর তুতিকোরিন জেলায় ১৯ বছর বয়সী এক তরুণীকে তার প্রেমের সম্পর্কের বিরোধিতার জেরে হত্যার অভিযোগে মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও পরে ময়নাতদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নিহত তরুণীর নাম অবিসেলভি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার মা এবং ভাই থিরুঞানাম। অভিযোগ অনুযায়ী, তরুণীর প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে।

তরুণীর পরিবার প্রথমে দাবি করে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে।

তবে ময়নাতদন্তের পর সন্দেহ বাড়ে। এরপর তদন্তে পুলিশ দাবি করে, পারিবারিক বিরোধের সময় থিরুঞানাম তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়।

পুলিশ আরও জানায়, তাকে তার মা সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে। তিনি ঘটনাটি গোপন করে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করেন।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক তদন্তে অন্যকোনো কারণের প্রমাণ পাওয়া যায়নি। অভিযুক্তরা নিহতের পুরুষ বন্ধুকে ব্যক্তিগতভাবে চিনতেন না, শুধু নাম জানতেন এবং একটি ছবি দেখেছেন।’

এই ঘটনার পর রাজনৈতিক দলগুলো এর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে। তদন্ত শেষে পুলিশ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে এবং পুরো ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

১০

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১১

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১২

পাঁচ জেলা পেল নতুন এসপি

১৩

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

১৪

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

১৫

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

১৬

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

১৭

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

১৮

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

১৯

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

২০
X