কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাবি সাংবাদিক সমিতির সভাপতি উজ্জল, সম্পাদক ইমরান

উজ্জল ও ইমরান
উজ্জল ও ইমরান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে আরিফুজ্জামান উজ্জল (দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) ও সাধারণ সম্পাদক পদে ইমরান হোসাইন (দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) নির্বাচিত হয়েছেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। পরে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে শাহাদাত হোসেন (নিউ এইজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহবুব সরদার (জাগোনিউজ ২৪ ডটকম), কোষাধ্যক্ষ পদে মেহেদি মামুন (বণিক বার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)।

এ ছাড়া কার্যকরী সদস্য হয়েছেন আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) ও বায়েজিদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব)।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X