বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিসাসের নেতৃত্বে রাসেল-নাঈম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রাসেল-নাঈম। ছবি : কালবেলা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রাসেল-নাঈম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫-২৬ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ রাসেল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. নাঈম আশরাফ খাঁন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) গোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে সকাল ১২টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মানসুরা খানম।

এছাড়াও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনারের সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, গোবিপ্রবিসাসের সাবেক সভাপতি শাহ মো. জহরুল ইসলাম এবং গোবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মো. রিশাদ হোসেন।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি বাংলা এফএম প্রতিনিধি অপূর্ব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ সংবাদ বুলেটিন প্রতিনিধি মো.ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ বাংলাদেশের খবর প্রতিনিধি মো. ইশতিয়াক আহম্মদ আসিফ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইল প্রতিনিধি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আজকের বাংলা প্রতিনিধি মো. সাইমুম সিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের সারাদেশ প্রতিনিধি শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য-১ বি বার্তা প্রতিনিধি অর্পিতা দাস এবং কার্যনির্বাহী কমিটি-২ দৈনিক শেয়ারবিজ প্রতিনিধি আবদুল্লাহ আর রাফি।

নবনির্বাচিত সভাপতি শেখ রাসেল বলেন, ‘সাংবাদিক সমিতি প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিরপেক্ষ স্থান থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব এবং সাংবাদিক সমিতিকে আরও ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোবিপ্রবি সাংবাদিক সমিতি।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খাঁন বলেন, ‘সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমার লক্ষ্য, সমিতিকে আরও কার্যকর, সৃজনশীল ও শক্তিশালী করে তোলা। আমি আশাবাদী, একসঙ্গে কাজ করে আমরা সাংবাদিকতার মান উন্নয়নে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারব এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে পারব।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় গোবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে উৎসবমুখর পরিবেশে গোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মানসুরা খানম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X