কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল, সম্পাদক সাদী

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শেখ সাদী ভূইয়া। ছবি : কালবেলা
যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক শেখ সাদী ভূইয়া। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য এশিয়ান এজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূইয়া।

নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোববার (২১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালকের কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ সময় নির্বাচন পর্যবেক্ষণে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তারা প্রতিনিধি নির্বাচনের এ গণতান্ত্রিক প্রক্রিয়া দেখে সন্তুষ্টি প্রকাশ করে আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ প্রদান করেন।

এছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তফা গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ পদে দ্য ডেইলি সানশাইনের মো. রকিবুল হাসান তারেক, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মো. ইমরান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপোর্ট একাত্তরের রোকাইয়া।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টরের প্রতিনিধি হিসেবে মো. হামিদুর রহমান এবং নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর যবিপ্রবিসাস নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ, ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১৭ ডিসেম্বর ১২টা মনোনয়ন ফরম বিতরণ, ১৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া হয়। এছাড়া ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার ও বিকেল ৩টায় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X