জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কোটা পুনর্বহালের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কোটা পুনর্বহালের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
কোটা পুনর্বহালের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করা নিয়ে হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২০০ শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। সরকারি নিয়োগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে রাস্তায় নামে তারা।

মিছিলটি প্রথমে শহীদ মিনার হয়ে প্রধান ফটকে অবস্থান নেয়। পরে ঢাকা-আরিচা মহাসড়ক পাঁচ মিনিট প্রতীকী অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় তাদের ‘একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের প্রাণের দাবিকে প্রত্যাখ্যান করায় আমরা আজ প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করছি। কোটাব্যবস্থা পুনর্বহাল হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী খালিদ মাহমুদ তন্ময় বলেন, ‘কোটা পদ্ধতি সমান অধিকারের দাবিতে সংগঠিত মুক্তিযুদ্ধের উদ্দেশ্যের সঙ্গে সাংর্ঘষিক। আমরা বিশ্বাস করি, সরকার এমন কোনো সিদ্ধান্তের পক্ষ নেবে না।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর পর্বের আরেক শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, ‘সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের সঙ্গে সাংঘর্ষিক। আমাদের এ আন্দোলন মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাস্তবায়নের আন্দোলন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ম্যাচ বয়কটে যেসব ক্ষতির মুখে পাকিস্তান

রাজধানীতে প্রাণ গেল পথচারীর

ভূমিকম্পে কাঁপল কাশ্মীর

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

১০

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১১

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

১২

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১৩

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১৪

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১৫

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৬

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৭

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৮

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৯

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

২০
X