সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মহাসড়কে বাসে আগুন, লাফিয়ে বাঁচলেন চালক

সাভারে পার্ক করা শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
সাভারে পার্ক করা শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

সাভারে পার্কিং করা শ্রমিকবাহী একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসচালক।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন জ্বলতে দেখা গেলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনের আঁচ টের পেয়ে বাস থেকে লাফিয়ে বেরিয়ে আসেন চালক।

বাসচালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। রাতে শ্রমিক নামিয়ে দিয়ে তিনি বাসটি পার্কিং করে ঘুমাচ্ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন।

এ ঘটনায় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার ধারাবাহিকতায় এটি নাশকতা হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগল তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলমান।’

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, ‘বাসের পেছনের অংশে আগুনের উৎস পাওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা—তা পরীক্ষা করে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X