কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন 

‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপিত হয়েছে।

শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়টির কালচার ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উদযাপিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মঞ্চায়িত হয় কবিতা আবৃত্তি, গান ও নাচের প্রতিযোগিতা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশনা করেন বুলবুল ইসলাম ও বদরুন্নেসা ডালিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, বিভিন্ন অনুষদের ডিনগন, ডিপার্টমেন্ট প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস ও এডমিন ডিরেক্টর, অ্যাডমিশন ও পাবলিক রিলেশন্স অফিসের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কিছু সাহিত্যানুরাগী শিক্ষার্থী নিজ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সাহিত্যকর্ম পাঠের পাশাপাশি বিশ্ব-সাহিত্যের চর্চার একটি ক্ষেত্র প্রস্তুত করার সংকল্পে ‘অপরিচিতা’ নামে একটি নাটক মঞ্চায়িত করেন। তাদের এই সংঘের অন্যতম প্রধান লক্ষ্য- বিশ্ব-সাহিত্যের গুরুত্বপূর্ণ সব সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্মকে সৃজনশীল উপায়ে উদযাপন করা। আর এই প্রক্রিয়াকে বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীরা প্রথমেই বেছে নিয়েছে বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাদের সাহিত্য কর্মকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিল রবীন্দ্রনাথের নাটক ‘অপরিচিতা’ প্রধানতম কিছু দৃশ্যের মঞ্চায়ন এবং মনোমুগ্ধকর পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান ও নাচ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X