কালবেলা প্রতিবরদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৩:০৪ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষা মন্ত্রণালয়ে প্রভাবশালী দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত দুই উপসচিবকে অবশেষে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। বদলি ঠেকানোর পূর্ববর্তী নজির থাকার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বদলিকৃত দুই কর্মকর্তা হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. শাম্মী আক্তার (পরিচিতি নম্বর ১৬২২৪) এবং মোছা. রেবেকা সুলতানা (পরিচিতি নম্বর ১৬৬৯১)। মোছা. শাম্মী আক্তারকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং মোছা. রেবেকা সুলতানাকে নৌপরিবহন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই দুই কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৫ জুলাই দুপুর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বদলি ঠেকাতে এই কর্মকর্তাদের পূর্ববর্তী প্রচেষ্টার কারণেই তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ে আরও বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা তিন থেকে চার বছর ধরে একই মন্ত্রণালয়ে কর্মরত আছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, খুব দ্রুতই তাদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X