কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া বিজ্ঞপ্তি ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পিএসসির

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিতের বিষয়ে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছে। পিএসসি জানিয়েছে, বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার)-এর স্বাক্ষর সংবলিত একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, যা কমিশনের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, এ প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এরকম কোনো প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে দেওয়া হয়নি। পিএসসি জনসাধারণকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি বা নোটিশ অনুসরণ করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে, এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

এই ঘটনা সরকারি তথ্য বিকৃতির বিরুদ্ধে পিএসসির দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয় এবং জনসাধারনকে সঠিক তথ্যের জন্য শুধু নির্ভরযোগ্য উৎস অনুসরণ করার গুরুত্ব তুলে ধরে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১০

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১২

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৩

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৪

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৬

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৭

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৮

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৯

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

২০
X