ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দাবি না মানায় ইডেন কলেজ অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করল শিক্ষার্থীরা

ইডেন মহিলা কলেজের লোগো। ছবি : সংগৃহীত
ইডেন মহিলা কলেজের লোগো। ছবি : সংগৃহীত

রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। প্রতিষ্ঠানটির ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক জাকির হোসেনের বদলি আটকাতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, সরকারি কলেজ পর্যায়-২ থেকে ইংরেজি সাহিত্য বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেকে তিতুমীর কলেজে সংযুক্ত শিক্ষক হিসেবে বদলির নোটিশ এলে বদলি প্রত্যাহারের দাবিতে কলেজ চত্বরে নানা কর্মসূচি নিয়ে কয়েক দিন অবস্থান করছে শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই মাউশির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন উইং থেকে নোটিশ দেয় ছাত্রলীগ এবং তার প্রাইভেট টিউশনের ছাত্রীদের নিয়ে মব ভায়োলেন্সের মাধ্যমে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করছেন। অন্যদিকে আশানুরূপ ফলাফল না পেয়ে আজ বিকেলে অধ্যক্ষর কার্যলয়ে তালা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছে, ইংরেজি সাহিত্য বিভাগে বরাবরই রয়েছে শিক্ষক সংকট। সে সংকট নিরসনে কোনো পদক্ষেপ না নিয়ে বিভাগের সবচেয়ে কার্যকরি শিক্ষাকের বদলি মোটেও কাম্য না।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিমা আক্তার জানান, আমাদের জাকির স্যারের বদলি প্রত্যাহার করতেই হবে। তার সঙ্গে এটা অন্যায় হচ্ছে। এটা আমরা কিছুতেই মেনে নিব না।

এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার বলেন, শিক্ষার্থীরা যেটা চাচ্ছে তা সম্বন্ধে আমাদের কিছু করার নেই। মাউশি আদেশ দিয়েছে জাকির হোসেনের বদলির ব্যাপারে। তবে তাদের পক্ষ থেকে পরবর্তী যে নোটিশ আসছে তা নিয়ে কথা বলেছি, যতটুকু করার তা আমরা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X