কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেজারার পদে নিয়োগ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও

আরিফুল ইসলাম। ছবি : সৌজন্য
আরিফুল ইসলাম। ছবি : সৌজন্য

ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতি তাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন।

আরিফুল ইসলাম ২০২০ সালের ডিসেম্বরে ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স, আইটি, প্রকিউরমেন্ট, আন্তর্জাতিক শিক্ষার্থী ও স্কলারশিপ কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনার দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্পেরও নেতৃত্ব দিচ্ছেন।

ব্র্যাক ইউনিভার্সিটির পাশাপাশি আরিফুল ইসলাম দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তিনি আয়েশা আবেদ ফাউন্ডেশনের মনোনীত পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।

আরিফুল ইসলাম তার দীর্ঘ ২৩ বছরের করপোরেট ক্যারিয়ারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) গ্রুপে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে কর্মরত ছিলেন। তিনি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফাইন্যান্সে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন।

এ ছাড়া তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিআইএমএ) থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X