কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

পাঠদান। ছবি : সংগৃহীত
পাঠদান। ছবি : সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিরা ও দপ্তরের কর্মকর্তারা টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। তা ছাড়া শিক্ষকরা বদলির বিষয়ে প্রায়ই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন।

অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন। এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে, অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে।

এমতাবস্থায় শিক্ষকগণকে সরাসরি আবেদন না করার প্রয়োজনীয় নির্দেশনা এবং নৈমিক্তিক ছুটি প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং সব উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১১

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৪

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৫

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৬

১১ রানে হারল বাংলাদেশ

১৭

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৮

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৯

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

২০
X