কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে পরীক্ষায় ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছে। এ ছাড়া গতকাল রোববার (২০ অক্টোবর) আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

এইচএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা; বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) রিচেক করা; ফেল করা বিষয়ের নম্বর সব অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাসের ব্যবস্থা করা।

এর আগে গত ১৯ অক্টোবর আন্দোলনের ডাক দিলেও তাদের কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এর চেয়ে কম পাসের হার ছিল ২১ বছর আগে ২০০৪ সালে, সে বছর পাস করেছিলেন ৪৭.৭৪ শতাংশ পরীক্ষার্থী। এবার শুধু পাসের হার নয়, জিপিএ ফাইভসহ ফলের সব সূচকেই ধস নেমেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফলে রেকর্ড পরিমাণে ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, যা গতবারের চেয়ে প্রায় ২৪ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৮৫.৩৯ শতাংশ। এবারের ফলাফলে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে কুমিল্লা বোর্ডে। সেখানে পাস করেছে ৪৮.৮৬ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৭১.১৫ শতাংশ।

সব বোর্ডের ফল ধসের রেকর্ড ছাড়িয়েছে কারিগরি শিক্ষা বোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার কমেছে ২৬ শতাংশের বেশি। সেখানে পাস করেছে ৬২.৬৭ শতাংশ শিক্ষার্থী। গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৮৮.০৯ শতাংশ।

শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এবারের এইচএসসির ৯টি বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। যা ৭৮.৭২ শতাংশ, যা গতবার ছিল ৯১.৩৩ শতাংশ। এবার ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৫.৫৮ শতাংশ, আর মানবিকে সবচেয়ে কম ৪৮.২৩ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X