কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের আপত্তি টিকল না, লটারিতেই স্কুলে ভর্তি

পুরোনো ছবি
পুরোনো ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার জোরাল দাবি উঠলেও তা আমলে নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের আপত্তি সত্ত্বেও আগামী শিক্ষাবর্ষে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সভায় উপস্থিত শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে জানান, এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবি নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে লটারি প্রথা বাতিল করা একটি বড় ব্যাপার। এই ধরনের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারই নিতে পারে। তাই বিদ্যমান পদ্ধতিই বহাল রাখা হয়েছে।

এর আগে সরকারি স্কুলের শিক্ষকরা লটারির বদলে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। গত সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শিক্ষা সচিবের কাছে লিখিতভাবে এই আবেদন জানায়।

শিক্ষকদের আবেদনে বলা হয়, শিক্ষার্থীর ভবিষ্যৎ ও অভিভাবকের উৎকণ্ঠা লাঘবে সব শ্রেণিতে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা জরুরি। অন্যথায়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

তবে শিক্ষকদের এই দাবির সঙ্গে একমত নয় অভিভাবক ঐক্য ফোরাম। তারা লটারির মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে মনে করে। ফোরামের নেতারা এক বিবৃতিতে জানান, লটারি চালু থাকলে কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের অশুভ প্রতিযোগিতা থেকে রেহাই পাবে। তারা লটারির পাশাপাশি সব ধরনের কোটা বাতিলেরও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X