বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিনি

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম তুলে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন আব্দুর রউফ তালুকদার। ছবি : কালবেলা
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম তুলে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন আব্দুর রউফ তালুকদার। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে দলীয় সদস্য ফরম তুলে দিয়ে যোগদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া বিভাগের সদস্য এইচএম সানাউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং একই উপজেলার চার বারের সাবেক উপজেলা চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পেয়ে সম্প্রতি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ইসলামী আন্দোলনে যোগ দেওয়ায় এখন এই দলের হয়েই ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকেলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাই পীরের দরবারে যান আব্দুর রউফ তালুকদার। সেখানে চরমোনাই মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করেন। এরপর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে হাত রেখে দলটিতে যোগদান করেন।

চরমোনাই পীরের দলের হয়ে ইসলামী আন্দোলনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়টি নিশ্চিত না করলেও আব্দুর রউফ তালুকদার বলেছেন, চরমোনাই পীরের আপোষহীন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে তার হাতে হাত রেখে নিজের অনুসারীদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

এর আগে জামালপুর-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। সেখানে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মনোনয়ন না পেয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরশহরের নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্দুর রউফ তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X