কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : সংগৃহীত

গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির শীর্ষ নেতৃদ্বয় বলেছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তপশিলের পরদিনই হাদির ওপর এই হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে দেশবাসী মনে করে।

শনিবার (১৩ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব আবু ইউসুফ সেলিম এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ওসমান হাদি জীবন বাজি রেখে সামনে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, ছাত্রদেরকে সংগঠিত করেছেন, উজ্জীবিত করেছেন। তিনি ভারতীয় আগ্রাসনের ঘোরতরবিরোধী কণ্ঠস্বর। চব্বিশের ৫ আগস্টের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত, তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন। হাদি কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে যখন প্রচার-প্রচারণায় ব্যস্ত, ঠিক তখনই তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, আমরা অবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ভাসানী জনশক্তি পার্টি মনে করে, এই হামলার পিছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। এ হামলার মাধ্যমে নির্বাচন বানচাল করার কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X