ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

প্যারা যুব এশিয়ান গেমসে চৈতি ও শহিদউল্লাহর স্বর্ণ জয়

মো. শহিদউল্লাহ ও চৈতি রানী দেব। ছবি : সংগৃহীত
মো. শহিদউল্লাহ ও চৈতি রানী দেব। ছবি : সংগৃহীত

প্যারা যুব এশিয়ান গেমসের অ্যাথলেটিকস ও সাঁতার থেকে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আসরের খেলা।

সাঁতারে স্বর্ণপদক জিতেছেন মো. শহিদউল্লাহ, তিনি স্বর্নপদকের সঙ্গে একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন। অ্যাথলেটিকসে স্বর্ণ জিতেছেন চৈতি রানী দেব। মো. শহিদউল্লাহর মতো একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন অ্যাথলেটিকসে অংশ্রহণকারী এ উদীয়মান ক্রীড়াবিদ।

চৈতি রানী দেব খেলেছেন অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্ট ও জ্যাভলিন ইভেন্টে। ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন তিনি। জ্যাভলিন ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন পদক। একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন মো. শহিদউল্লাহ। সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন তিনি। ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ পদক। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২টি করে স্বর্ণ ও ব্রোঞ্জ নিয়ে সম্মিলিত পদক তালিকার ২১তম স্থানে ছিল বাংলাদেশ।

দুবাইয়ে সাঁতার ও অ্যাথলেটিকসে অর্জনের পর বাংলাদেশের কোচ গোলাম মোস্তফা কালবেলাকে বলছিলেন, ‘স্বল্প সময়ের প্রস্তুতিতে বাংলাদেশ যা অর্জণ করেছে তা খুবই ইতিবাচক। বাংলাদেশ সাঁতার ফেডারেশন সুইমিংপুলে প্যারা যুব গেমসের অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্যারা যুব এশিয়ান গেমসে বাংলোদেশী ক্রীড়াবিদরা প্রমাণ করেছেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের বৈশ্বিক আসরে বাংলাদেশের সম্ভাবনা আছে। প্রয়োজন সঠিক পরিচর্যার। সঠিক পরিচর্যা পেলে বৈশ্বিক অন্যান্য আসরেও ভালো করতে পারেন আমাদের ক্রীড়াবিদরা।’

আসর শেষ করে সোমবার ঢাকায় ফেরার কথা বাংলাদেশি ক্রীড়াবিদদের। প্যারা যুব এশিয়ান গেমসে সাঁতার এবং অ্যাথলেটিকস ছাড়াও অন্যান্য ইভেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X