কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ এএম
অনলাইন সংস্করণ

অবিলম্বে অবৈধ ও লুট করা অস্ত্র উদ্ধারের আহ্বান বিপিপির

বাংলাদেশ পিপলস পার্টির মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা
বাংলাদেশ পিপলস পার্টির মানববন্ধন ও বিক্ষোভ। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অবিলম্বে সারা দেশ থেকে অবৈধ ও লুট করা অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো বিকল্প নেই।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির সামনে বাংলাদেশ পিপলস পার্টি আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অন্তর্বর্তী সরকারের প্রতি এসব কথা বলেন চাখারী।

থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচনী তপশিল ঘোষণার প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাবুল সরদার চাখারী বলেন, অবৈধ অস্ত্র, থানার লুট করা অস্ত্র উদ্ধার না করে নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করেছে। এটা যে একটা ভুল সিদ্ধান্ত, সেটি প্রমাণিত হয়েছে গতকাল (শুক্রবার) ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়। হাদির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে, আগামী দিনগুলোতে যে আরও কারো ওপর সন্ত্রাসী হামলা হবে না, তার নিশ্চয়তা কী? আমরা সরকারকে বার বার অবৈধ অস্ত্র উদ্ধার করতে বলেছিলাম; কিন্তু সরকার কোনো কর্নপাত করেনি। এই মানববন্ধন থেকে আমরা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের বলেন, ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তপশিল ঘোষণার পরদিন ওসমান হাদির ওপর হামলা হলো। আমরা বহুবার বলেছি, থানার লুট করা অস্ত্র উদ্ধার করার জন্য। আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি আলু-পেঁয়াজের দাম নিয়ে চিন্তিত, কিন্তু গত ১৫ মাসে সারা বাংলাদেশে যেভাবে মানুষ হত্যা হয়েছে, ডাকাতি হয়েছে, মব হয়েছে- সে বিষয়ে তিনি নির্লিপ্ত। ওসমান হাদির ওপর হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। তার পদত্যাগ দাবি করছি এই মানববন্ধন থেকে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, ভাইস চেয়ারম্যান বিপ্লব বালা, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মল্লিক, ছাত্র বিষয়ক সম্পাদক মো. সরোয়ার হোসেন উৎসব প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X