জবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

২৭ নভেম্বরেই জকসু নির্বাচন চায় আপ বাংলাদেশ

সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানিয়েছে জবির ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানিয়েছে জবির ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করা, নির্বাচনের আগে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ।

সোমবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

দাবিগুলো হলো- আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিতে হবে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কিন্তু ছাড়া ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু আমরা দেখছি একটি মহল এখন নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। ডিসেম্বরে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ২৭ নভেম্বরই নির্বাচন আয়োজনের মোক্ষম সময়।

তিনি আরও বলেন, আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া করা হচ্ছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল জকসু পণ্ড করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু। দাঁত ভাঙা জবাব দিয়ে শিক্ষার্থীরা জকসু আদায় করে নিবে। আমরা আশা করি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার জন্য জবি প্রশাসন কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X