রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরের ছয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

উপরের সারি থেকে মোহাম্মদ আলী সরকার, সাইফুল ইসলাম, এমদাদুল হক ভরসা, মোকাররম হোসেন সুজন, সামসুজ্জামান সামু ও গোলাম রব্বানী। ছবি : কালবেলা
উপরের সারি থেকে মোহাম্মদ আলী সরকার, সাইফুল ইসলাম, এমদাদুল হক ভরসা, মোকাররম হোসেন সুজন, সামসুজ্জামান সামু ও গোলাম রব্বানী। ছবি : কালবেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যেসব আসনে এখনো প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন দলীয় শরিকদের জন্য সংরক্ষিত রাখার কথা জানিয়েছে বিএনপি। তবে রংপুরের ছয়টি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক) আসনে জেলা বিএনপির সদস্য ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ (সদর-মহানগর) আসনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

রংপুর জেলায় বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস-উদ্দীপনা। প্রার্থী ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১০

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১১

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৩

ব্রাজিলের সামনে এবার মিসর

১৪

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৫

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৬

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৭

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৯

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X