বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সাগর জাহানের নতুন মেগা ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

বিদেশ ফেরত। ছবি : সংগৃহীত
বিদেশ ফেরত। ছবি : সংগৃহীত

আরটিভির পর্দায় শুরু হচ্ছে নতুন মেগা ধারাবাহিক নাটক ‘বিদেশ ফেরত’। নাটকটি প্রতি মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে। প্রখ্যাত নাট্যকার ও পরিচালক সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে প্রবাস ফেরত কয়েকজন মানুষের জীবনের নানা জটিলতা, প্রেম এবং হাস্যরসাত্মক ঘটনা তুলে ধরা হয়েছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে পরাণপুর গ্রামের বকুলকে ঘিরে, যে মালয়েশিয়া থেকে তিন বছর পর গ্রামে ফিরেছে। তবে এই তিন বছরের ছয় মাস সে জেলে কাটায় এবং দেশে ফেরে শুধু একটি পানির বোতল হাতে নিয়ে। একসময়ের দাপুটে ‘ফাটাফাটি বকুল’ লোকলজ্জা আর টিটকারিতে ‘বোতল বকুল’ নামে পরিচিতি পায় এবং ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়।

গল্পের মোড় নেয় যখন এলাকার সুন্দরী ও দুষ্টু মেয়ে লায়লা, যে বকুলকে পাগলের মতো ভালোবাসে, নিজের বিয়ে ভাঙার জন্য এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে বিয়ের আসরে ঘোষণা দেয় যে তার গর্ভে বকুলের সন্তান। গ্রামের সালিশে যখন বকুলের সাথে লায়লার বিয়ে প্রায় ঠিক, ঠিক সেই মুহূর্তে মালয়েশিয়া থেকে ‘ব্যাগ ভরা রিংগিত’ আর ‘বুক ভরা ভালোবাসা’ নিয়ে হাজির হয় আদিলাহ আয়শা নামে এক যুবতী। আদিলাহ নিজেকে বকুলের মালয়েশিয়ান স্ত্রী হিসেবে দাবি করলে লায়লার সাথে বকুলের বিয়ে আবার ভেঙে যায় ।

নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে রুমা চরিত্রটি, যেটিতে অভিনয় করেছেন সাদিয়া তানজিন। রুমার স্বামী বিয়ের পর পরই বিদেশ চলে যায় এবং আর ফিরে আসেনি। কথিত আছে সে বিদেশে বিয়ে করেছে, কিন্তু রুমা বিশ্বাস করে তার স্বামী বিপদে আছে এবং একদিন ফিরে আসবেই। রুমা বর্তমানে তার মায়ের বাড়িতেই থাকে এবং তার একটি বিশেষ গুণ হলো সে যে কোনো বিষয়কে মাইকের এম্পলিফায়ারের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করতে পারে। গল্পে একসময় তার স্বামী ফিরে আসে, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়, যা রুমা মানতে নারাজ ।

এই চরিত্রগুলোর পাশাপাশি নাটকে আরও বেশ কিছু ‘বিদেশ ফেরত’ চরিত্র রয়েছে। লায়লাকে একতরফা ভালোবাসা ‘রাশান রনি’, আমেরিকান গ্রিনকার্ডধারী ‘জ্যাকস’, যে বকুলের বিদেশি বউ দেখে নিজেও ‘সাদা চামড়ার আমেরিকান বউ’ আনার ঘোষণা দেয় এবং গ্রামের ক্ষমতাধর ব্যক্তিত্ব কুদরত আলীসহ অনেকেই গল্পে নতুন মাত্রা যোগ করেছেন।

আদিলাহর টাকায় বকুলের ভাগ্য ফিরতে শুরু করলেও লায়লার চক্রান্ত থামে না। এর মধ্যেই মালয়েশিয়া থেকে আরেক যুবকের আগমন ঘটে, যে নিজেকে আদিলাহর স্বামী বলে দাবি করে। নানা মজার এবং জটিল ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনি, যেখানে এক পর্যায়ে লায়লা বকুলকে কিডন্যাপ পর্যন্ত করে।

নাটকটিতে অভিনয় করেছেন জামিল হোসেন, মুনমুন আহমেদ, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, পূর্ণিমা বৃষ্টি, সাদিয়া তানজিন, মুসাফির বাচ্চু, আনোয়ার শাহি, তানজিম হাসান অনিকসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

এবারের বিশ্বকাপে গোলের বন্যা, বাড়ছে কার্ডের ঝড়ও

বৃহস্পতিবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এক জেলায়

রাস্তায় পড়েছিল বিদ্যুতের তার, সরাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

১০

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

১১

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

১২

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

১৩

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

১৪

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

১৫

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

১৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

১৭

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১৮

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১৯

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

২০
X