জবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিলম্বের চেষ্টা মানেই নির্বাচন বানচালের নীলনকশা : জবি শিবির

জকসু নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। ছবি : কালবেলা
জকসু নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। ছবি : কালবেলা

নির্বাচন পেছানোর প্রচেষ্টার মাধ্যমে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা করছে বলে অভিযোগ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (০৩ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশনারকে দেওয়া এক স্মারকলিপিতে এ অভিযোগ করে তারা। পূর্বঘোষিত ২৭ নভেম্বরেই জকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি আমরা খুবই উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি শিক্ষার্থীদের অধিকার এই জকসু নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী নীলনকশা শুরু করেছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারকে ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে এ গোষ্ঠী।

আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই। নির্বাচন পেছানোকে আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র মনে করছি। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৬ ডিসেম্বর জাতীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নানা আয়োজন থাকায় এসময় নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু তখন যদি জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হয় কিংবা আনুষ্ঠানিকতা শুরু হয়, তবে জকসু নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। এরপর আসবে শীতকালীন ছুটি। তখন শিক্ষার্থীরা থাকবে না, অনেকে বাসায় যাবেন। ফলে ২০ তারিখের পরও নির্বাচন করা সম্ভব নয়।

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ২০ বছর পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচন আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে রোডম্যাপ প্রকাশ করে। পরে গত ৭ অক্টোবর ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৮ অক্টোবর জকসু বিধিমালা পাস হওয়ার পরদিন ৫ সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১০

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১১

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৩

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৪

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৫

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৬

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৭

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৮

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৯

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

২০
X