জবি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদলের দপ্তর সম্পাদক হলেন মোজাম্মেল মামুন ডেনি

মোজাম্মেল মামুন ডেনি। ছবি : সংগৃহীত
মোজাম্মেল মামুন ডেনি। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মামুন ডেনি।

রোববার (২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে বর্তমান কমিটির সদস্য মো. ফজলে রাব্বী ও মু. ফজলে রাব্বীকে সহ-দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত করা হয়। শাখা ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতার প্রয়োজনে এই দায়িত্ব দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোজাম্মেল মামুন ডেনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী। এ ছাড়া মো. ফজলে রাব্বী ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের এবং মু. ফজলে রাব্বী একই বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয় তাদের মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দাপ্তরিক কার্যাবলিতে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

নব মনোনীত দপ্তর সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব থেকে সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দপ্তর সম্পাদক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পদ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলাম। আজ আরও একটি দায়িত্ব পেলাম। জাতীয়তাবাদী আদর্শ ও নতুন ধারার ছাত্র রাজনীতির ধারা যেন অব্যাহত রাখতে পারি সেটি কামনা করি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X