জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন, মনোনয়নপত্র প্রত্যাহার করল ছাত্রদলের বিদ্রোহী প্যানেল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহিদ রফিক ভবনের নিচে শাখা ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহিদ রফিক ভবনের নিচে শাখা ছাত্রদলের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আসন্ন জকসু নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র তোলা ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় রফিক ভবনের নিচে ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।

দলের বাইরে মনোনয়নপত্র তোলা আইন বিভাগের শিক্ষার্থী রফিক বলেন, আমি দলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি, আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। দল যে প্যানেল দিয়েছে সেই প্যানেলকে সমর্থন জানাই এবং তাদের পাশে থাকব।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা যে ঐক্যবদ্ধ প্যানেল দিয়েছি তা মাইলফলক সৃষ্টি করবে। আমাদের প্যানেল শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আমাদের প্যানেলের প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ কিছু দিতে চাই।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে নিজেদের স্বার্থ ত্যাগ করে ক্যাম্পাসে যারা পরিচিত মুখ তাদের নিয়ে আমরা প্যানেল গঠন করেছি। আমাদের দলে অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু কোনো হল নেই তাই আমাদের সবাইকে মূল্যায়ন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় সংসদে যেহেতু মাত্র কয়েকটি পদ তাই আমাদের সবাইকে মূল্যায়ন করতে পারিনি। আমরা আশা করি ভবিষ্যৎ জকসু নির্বাচনগুলোতে তাদের মূল্যায়ন করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X