কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাস্তায় নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আজ শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতে পালন করেবেন তারা। শিক্ষার্থীদের এক দফা দাবি—অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীদের মতে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়ার পর তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।

আজকের কর্মসূচি প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান, অধ্যাদেশ না জারি হলে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষা ভবনের দিকে পদযাত্রা এবং পরবর্তীতে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে কেন্দ্র করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আটকে আছে। পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় আমরা বিপাকে পড়েছি। আমাদের একমাত্র দাবি—অধ্যাদেশ।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X