কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউ-আইএনটিআই সহযোগিতা জোরদার, উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার একাডেমিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি আয়োজিত ওয়েবিনারে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এতে প্রধান বক্তা হিসেবে আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইআরসিসি পরিচালক ড. খান সারফারাজ আলী উপস্থিত ছিলেন। তিনি উচ্চশিক্ষায় আবেদন প্রক্রিয়া, আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, গবেষণা দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ক্যারিয়ার গঠন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

সেশনের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইএসইউ-এর সিএসই বিভাগের প্রধান ড. মো. হাকিকুর রহমান। তিনি বলেন, ‘আইএনটিআই ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব আইএসইউ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ বিস্তৃত করবে এবং যৌথ গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের এমওইউ অনুযায়ী ভবিষ্যতে স্বল্পমেয়াদি ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পূর্ণ সেমিস্টার এক্সচেঞ্জ, গবেষণা ফেলোশিপ, যৌথ গবেষণা ও প্রকাশনা, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন শিক্ষাবিনিময় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, এই ওয়েবিনার তাদের উচ্চশিক্ষায় সঠিক প্রস্তুতি গ্রহণ এবং আন্তর্জাতিক সুযোগগুলো সম্পর্কে বাস্তব ধারণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X