কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ওয়েবিনার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শিক্ষকদের দক্ষতা বাড়াতে ওয়েবিনার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) সোমবার একটি ওয়েবিনারের আয়োজন করে, যেখানে উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। একাডেমিক মান উন্নয়নের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এই সেশনটি অনুষ্ঠিত হয়।

ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক ড. আহমেদ মুসতাফা।

তিনি শিক্ষণ - শেখার আধুনিক পদ্ধতি, ছাত্র - শিক্ষক যোগাযোগ উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার করে শেখানো এবং কার্যকর শ্রেণিকক্ষ পরিচালনা - এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। তার মতে, শিক্ষকরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে দেশ ও জাতি এগিয়ে যাবে। এছাড়া তিনি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক পড়ানো, ক্লাসে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, তাদের আচরণ বোঝা এবং ভালো মূল্যায়ন করার কিছু ব্যবহারিক কৌশল তুলে ধরেন।

ওয়েবিনারে অংশ নেন আইএসইউ-এর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন এবং শিক্ষক-শিক্ষিকারা। বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়েবিনারটি শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X