কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার প্রেসিডেন্টকে সরাসরি হুমকি ডোনাল্ড ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার প্রকাশ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, মাদকবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন দক্ষিণ আমেরিকার এই বামপন্থি নেতা।

বুধবার হোয়াইট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন— সাম্প্রতিক সময়ে তিনি কি পেত্রোর সঙ্গে কোনো আলোচনায় যুক্ত হয়েছেন? প্রশ্নের পরই ট্রাম্প স্পষ্টতই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, পেত্রো যুক্তরাষ্ট্রের প্রতি শুরু থেকেই শত্রুতাপূর্ণ আচরণ করে আসছেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি যদি নিজের ভালো না বোঝেন, তাহলে বড় সমস্যায় পড়বেন।

ট্রাম্প অভিযোগ করেন, কলম্বিয়া বিপুল পরিমাণ মাদক উৎপাদন করছে এবং সেখানকার কোকেন যুক্তরাষ্ট্রে পাচার হচ্ছে। এ অবস্থায় পেত্রোর উচিত দায়িত্বশীল আচরণ করা, নইলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, এরপর তার পালা… আশা করি তিনি আমার কথা শুনছেন।

এই মন্তব্য আসে এমন সময়, যখন ট্রাম্প নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ক্যারিবীয় সাগরে এক তেল ট্যাঙ্কার দখল অভিযানের কথা বলছিলেন।

কলম্বিয়ার প্রথম বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনপূর্ণ। তার বিরুদ্ধে ট্রাম্পের এই সরাসরি হুমকির ভাষা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। কলম্বিয়া দীর্ঘদিন ধরে ‘গ্লোবাল ওয়ার অন ড্রাগস’-এ যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। ট্রাম্পের বক্তব্যে তাতেও প্রভাব পড়তে পারে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X