ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে মন্তব্য করার ঘটনায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের বিরুদ্ধে মানহানি মামলা দায়েরের ঘোষণা দিয়েছে ডাকসু।

রোববার (২৫ জানুয়ারি) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক খোলা চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, বরগুনার জামায়াত নেতা শামীম আহসান ‘ডাকসু ছিল মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে ঘৃণ্য বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি জানান, এটা সত্যি, ডাকসুর সমাজসেবা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে থেকে অনেকগুলো মাদক ও পতিতা সিন্ডিকেট (এরা ঢাবির নয় সব বহিরাগত ছিল) চিহ্নিত করে রমনা জোন পুলিশের মাধ্যমে এদের আইন অনুযায়ী হাতেনাতে ধরেছেন। কিন্তু তাই বলে জামায়াত নেতা যেভাবে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক এবং বেশ্যাখানা বলে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অবমাননাকর।

তিনি আরও জানান, তাকে (শামীম আহসান) অবিলম্বে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যদি সে আজকের মধ্যে ক্ষমা না চায়, তাহলে সোমবার (২৬ জানুয়ারি) তার বিরুদ্ধে শাহবাগ থানায় মানহানির অভিযোগে মামলা দায়ের করা হবে। ইনকিলাব জিন্দাবাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X