মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভাষাশহীদদের স্মরণে ড্যাফোডিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে একুশের চেতনা, শোক, গৌরব ও অঙ্গীকারের আবহ সৃষ্টি হয়।

একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে যারা আত্মোৎসর্গ করেছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

পরে সকালবেলা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে প্রোক্টর অধ্যাপক ড. শেখ মো. আলায়েয়ারের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণের পূর্বে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের অসামান্য ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও প্রসারে গুরুত্বারোপ করে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘মহান ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা আত্মত্যাগ, অধিকার ও আত্মপরিচয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মাতৃভাষার শুদ্ধ চর্চা, সঠিক ব্যবহার এবং ভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির আত্মদান বিশ্ব ইতিহাসে এক অনন্য নজির। এই আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যা আমাদের জাতীয় গর্ব ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একুশের চেতনা কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা আমাদের দৈনন্দিন জীবন, সংস্কৃতি ও মূল্যবোধে প্রতিফলিত হওয়া জরুরি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X