জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা। ছবি : কালবেলা
উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা। ছবি : কালবেলা

আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসিত।

মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বাসিত মুনায়েম ইসলামের ভর্তিসংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন। ফলে মেধাবী এই শিক্ষার্থীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেখানে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে মানবিক সহায়তায় নতুন আশার আলো দেখেন মুনায়েম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেনের উপস্থিতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

লালমনিরহাট জেলার সন্তান মো. মুনায়েম ইসলাম ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম নিয়ে সংশয় দেখা দেয়। পরিবারে সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা বাসিত মানবিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব নেন এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন।

ভর্তি সম্পন্ন হওয়ার পর মো. মুনায়েম ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার এই সহযোগিতা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ‘এই সহযোগিতা না পেলে আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা শেষ করে সুপ্রতিষ্ঠিত হয়ে মানবিক সেবার মাধ্যমে এই সহায়তার প্রতিদান দিতে চাই।’

শিক্ষাক্ষেত্রে এমন মানবিক উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর্থিক প্রতিবন্ধকতা যেন কোনো মেধাবীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়-এমন প্রত্যাশা সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X