কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, নিরাপত্তা বাড়াচ্ছে প্রশাসন 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের ব্যাপারে আলোচনা করা হয়। এ ঘটনায় কয়েকজন শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানায় পুলিশ প্রশাসন। নানা অপতৎপরতা ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন, নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবিরসহ রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যেকোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উদ্যানে গাঁজা ও অন্য মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বনের বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন।

সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ঝটিকা মিছিলের ব্যাপারেও সভায় আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X