কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৯:৪৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যুক্তরাজ্য শাখার নতুন কমিটি

সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত
সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুয়াক) নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে জুয়াকের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. সাবের শাহ।

সভায় জুয়াকের বিভিন্ন কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আলিম আল রাজীর নাম ঘোষণা করেন জুয়াকের প্রতিষ্ঠাতা সাবেক সদস্য সচিব পারভেজ মল্লিক।

উপদেষ্টা হিসেবে রয়েছেন ইকবাল হোসেন, ড. সাবের শাহ, আসমা শাহ, জহির উদ্দিন, রানা ইসলাম এবং পারভেজ মল্লিক। এ ছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে ওয়াকারুল আমিন রনি এবং সহসভাপতি হিসেবে হাবিবুর রহমান, নিয়াজ উদ্দিন, আনিসুর রহমান, মতিউর রহমান মতিন, আশরাফুল আলম, চৌধুরী নিয়াজ মাহমুদ ও ফারহানা ইয়াসমিন চমনের নাম ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মাহবুবা নাজরীনা জেবিন এবং সাংগঠনিক সম্পাদক ইফতেখার ইফতি।

পরে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইজলাল সিদ্দিকুল, মুকিত শামস জয়, জুলফিকার আলী, বিদ্যুৎ, বুলবুল আহমেদ, মাহমুদা রাজ্জাক, তানজিম মাহাবুব, অয়ন প্রমুখ। এ সময় জুয়াক প্রকাশিত ম্যাগাজিন 'বাতিঘর' প্রদর্শন করেন ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির সাবেক সদস্য সচিব পারভেজ মল্লিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১০

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১১

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১২

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৩

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৪

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৫

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৬

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৭

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৯

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

২০
X