বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

শহীদ আবরার ফাহাদ ও আগ্রাসনবিরোধী আট স্তম্ভ। ছবি: সংগৃহীত
শহীদ আবরার ফাহাদ ও আগ্রাসনবিরোধী আট স্তম্ভ। ছবি: সংগৃহীত

আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকীতে রাজধানীর পলাশী মোড়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে এক স্মরণসভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আট স্তম্ভের স্বপ্নদ্রষ্টা ও স্মৃতি সংসদের আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর এ স্তম্ভের উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

২০২০ সালের ৭ অক্টোবর, আবরারের শাহাদাতবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতো এই আট স্তম্ভ নির্মাণ করা হয়। তবে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। ওই ঘটনার পর নির্মাণের নেতৃত্ব দেওয়ায় আখতার হোসেন হামলা ও নির্যাতনের শিকার হন।

আগ্রাসনবিরোধী আট স্তম্ভে জাতীয় স্বার্থরক্ষায় আটটি গুরুত্বপূর্ণ বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো হলো: সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আবরার ফাহাদ ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে শহীদ হন। তাই এই স্তম্ভের মাধ্যমে আমরা তার আদর্শকে ধারণ করতে চাই।

তিনি বলেন, এই আটটি স্তম্ভ বাস্তবায়ন করতে পারলে আমরা একটি সত্যিকারের আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারব।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হন আবরার ফাহাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X