কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ আজ

নির্বাচন কমিশন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন কমিশন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি অংশীজনদের দেওয়ার পরামর্শ ভোটে বাস্তবায়ন করার লক্ষ্যে এ সংলাপের আয়োজন করেছে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) এ সংলাপ অনুষ্ঠিত হবে। সোমবার (৬ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।

নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সকালে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর এদিন বিকেলে নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ হবে। এতে ৪০ জন বিশেষজ্ঞ মতামত বা পরামর্শ দেবেন বলে জানানো হয়েছে।

২৮ সেপ্টেম্বর থেকে ইসি ধারাবাহিকভাবে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করেছে। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ হয়। এরপর ৬ অক্টোবর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়।

সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা পরামর্শ ও মতামত কমিশন বিবেচনায় নিয়ে বাস্তবায়নের চেষ্টা করবে। এ ছাড়া জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ইসির ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১০

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১১

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১২

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৩

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৪

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৬

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৭

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৮

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৯

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

২০
X