স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

বার্নার্ড জুলিয়েন। ‍ছবি : সংগৃহীত
বার্নার্ড জুলিয়েন। ‍ছবি : সংগৃহীত

প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন আর নেই। শনিবার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জুলিয়েন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের প্রথম আসরে জুলিয়েন ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ২০ রানে নিয়েছিলেন ৪ উইকেট। এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নেন ৪ উইকেট ২৭ রানে। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ২৬ রান।

বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, ‘সে সবসময় ১০০ শতাংশের বেশি দিতো। তার ওপর আমি সবসময় নির্ভর করতে পারতাম, হোক সেটা ব্যাটে বা বলে। এমন একজন ক্রিকেটার আমাদের জন্য বড় সম্পদ ছিল।’

১৯৭৩ সালে ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন জুলিয়েন। পরের বছর একই দলের বিপক্ষে পাঁচ উইকেটও নেন। ১৯৮২-৮৩ মৌসুমে বর্ণবাদ নীতিতে থাকা দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফরে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X