বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রোমান্টিক গল্পে টাবু

বলিউড অভিনেত্রী টাবু। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী টাবু। ছবি : সংগৃহীত

’৯০ দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী টাবু। দীর্ঘসময় ধরে এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। কাজ করেছেন জনপ্রিয় সব তারকা ও নির্মাতার সঙ্গে। এবার আরও একটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। নাম ‘অর মে কাহা দম থা’। এটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ আগস্ট। এর আগে একাধিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। খবর : বলিউড হাঙ্গামা সিনেমাটির একটি মোশন ভিডিও প্রকাশ করে মুক্তির নতুন তারিখ জানান টাবু। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে মুক্তির তারিখ জানা গেল। আগস্টের ২ তারিখ সিনেমাটি সবার জন্য বড় পর্দায় আসছে। দেখার অনুরোধ রইল।’ নতুন সিনেমা নিয়ে টাবু বলেন, ‘ভালোবাসার গল্প সবসময়ই আমার কাছে ভালো লাগে। কারণ এই গল্পগুলো মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আমি বলতে গেলে রোমান্টিক গল্পের অনেক বড় ভক্ত। সেই জায়গা থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া। এরই মধ্যে সিনেমার শুটিং সম্পন্ন। ডাবিংও অনেকটা শেষ। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছুদিনের মধ্যেই আমরা প্রচারণায় নামব।’ সিনেমায় টাবুর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা অজয় দেবগন। এটি একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। টাবু ও অজয় ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিমি শেরগিল, সাই মাঞ্জেকর, শান্তনু মাহেশওয়ারি, কুশাল শাহসহ অনেকে।

এ বছর টাবুর আরও একটি সিনেমা মুক্তি পায়। ‘ত্রুু’ শিরোনামের এই সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেন কারিনা কাপুর, কৃতি শ্যানন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X