বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে বিচ্ছেদের পর প্রেমের গুঞ্জন নায়কের

জয়ম রবি। ছবি : সংগৃহীত
জয়ম রবি। ছবি : সংগৃহীত

তামিল সিনেমার জনপ্রিয় নায়ক জয়ম রবি সম্প্রতি বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়ে খবরের শিরোনামে এসেছেন। গত ৯ সেপ্টেম্বর মাইক্রোব্লগিং সাইট এক্স এ একটি বিবৃতি প্রকাশ করে তিনি জানান, স্ত্রী আরতির সঙ্গে আলোচনা করেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তারা।

এই দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে, তবে রবির বিচ্ছেদের ঘোষণার ব্যাপারে আরতি ও তাদের সন্তানরা কিছুই জানতেন না বলে দাবি করেছেন আরতি। তিনি ১১ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন।

বিচ্ছেদের পরই গুঞ্জন ছড়ায়, জয়মের সঙ্গে বেঙ্গালুরুর গায়িকা কেনিশা ফ্রান্সিস সম্পর্কে জড়িয়েছেন। ভারতীয় এক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, তারা গোয়াতে সাক্ষাৎ করেছেন। এ গুঞ্জনের মাঝে এবার মুখ খুলেছেন নায়ক নিজেই।

জয়ম বলেন, ‘বাঁচুন এবং বাঁচতে দিন। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত থাকতে দিন এবং অন্য কাউকে এতে টেনে আনবেন না। কেনিশা একজন পরিশ্রমী শিল্পী যিনি ৬০০-রও বেশি স্টেজ শো করেছেন এবং জীবনের কঠিন পরিশ্রমের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছেন। এ ছাড়া তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত মনোবিজ্ঞানী।’

জয়ম আরও জানান, কেনিশার সঙ্গে মিলে তারা একটি নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন এবং তাদের উদ্দেশ্য মানুষকে সাহায্য করা। তিনি বলেন, ‘দয়া করে আমাদের পরিকল্পনাকে নষ্ট করবেন না এবং কোনো ভুল ধারণায় কাউকে জড়াবেন না। কেউ এটি নষ্ট করতে পারবে না।’ তবে এ বিষয়ে কেনিশা এখনো কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X