বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

রবি-আরতির বিচ্ছেদে বিপাকে কেনিশা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত জুটি রবি মোহন ও আরতি রবি। যাদের ভালোবাসার গল্প একসময় উদাহরণ ছিল, আজ তাদের বিবাহবিচ্ছেদ এখন তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই আইনিভাবে জটিল সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে একজন তৃতীয় ব্যক্তি গায়িকা কেনিশা ফ্রান্সিস।

যখন রবি-আরতির বিচ্ছেদের কারণ ঘিরে চর্চা তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়েছেন কেনিশা। কারণ, আরতির ইঙ্গিতপূর্ণ এক বক্তব্যে,তিনি এক "অন্ধকার" সত্তার আগমনের কথা বলেন। তারপর থেকে নেটদুনিয়ায় কেনিশার দিকে আঙুল তুলেছে। অনেকেই তাকে আখ্যা দিচ্ছেন “ঘরভাঙানো” নারী হিসেবে। এই উত্তাপের মাঝে, কেনিশা ফ্রান্সিস নিজের যন্ত্রণা প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। মৃত্যুহুমকি, দেহ নিয়ে কটাক্ষ, নারীবিদ্বেষ, এবং মিথ্যা রটনার ভেতর দিয়ে যাচ্ছেন বলে জানান এই শিল্পী।

'আপনারা কি একবারও ভেবেছেন আমি কী সহ্য করছি?' এই হৃদয়বিদারক প্রশ্নের মাধ্যমে কেনিশা জানান, তিনি পালিয়ে যাবেন না বা মুখ বন্ধ করবেন না। বরং সত্য প্রকাশের অপেক্ষায় আছেন। একই সঙ্গে, যারা তাকে ঘৃণা করছেন, তাদের ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন বলেও উল্লেখ করেন।

এই সমগ্র ঘটনার কেন্দ্রে রয়েছে ২১ মে চেন্নাই ফ্যামিলি ওয়েলফেয়ার কোর্টে রবি ও আরতির হাজিরা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরবর্তী শুনানি হবে চলতি বছরের ১২ জুন । আরতির পক্ষ থেকে প্রতি মাসে ৪০ লাখ রুপি ভরণপোষণের আবেদনও করা হয়েছে।

তিনটি মধ্যস্থতামূলক বৈঠকের ব্যর্থতা এবং আদালতে মামলার পুনরাগমন—সব মিলিয়ে এই বিচ্ছেদ কেবল ব্যক্তিগত নয়, এক বহুমাত্রিক সামাজিক নাটকেও রূপ নিচ্ছে। আর এই নাটকে, কেনিশা ফ্রান্সিস এখন যেন এক অনাকাঙ্ক্ষিত চরিত্র। যার পক্ষে-বিপক্ষে ঝড় বইছে ভার্চুয়াল জগতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X