বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের জন্য প্রস্তুত হচ্ছে ‘পাঠান টু’ 

বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবি : সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। ২০২৩ সালটি হয়তো তিনি কোনো দিনও ভুলতে পারবেন না। কারণ এই এক বছরেই তিনি তিন তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে ‘পাঠান’ সিনেমা ছিলো অন্যতম। এই সিনেমা দিয়েই বলিউডে ঘুরে দাঁড়ান কিং খান। এবার পাঠানের সিক্যুয়েলের শুরু হয়েছে। আসছে ‘পাঠান টু’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের দেওয়া তথ্য মতে, ‘পাঠান টু’ সিনেমার গল্পের দায়িত্বে আছেন আব্বাস টায়ারওয়ালা। যে ‘পাঠান’ সিনেমার গল্প লিখেছিলেন। ইতোমধ্যেই পাঠানের সিক্যুয়েলের গল্প লেখা শেষ। এখন চলছে সংলাপ লেখার কাজ। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

তবে ‘পাঠান টু’ সিনেমায় বেশকিছু চমক থাকবে দর্শকদের জন্য। সে বিষয়ে আব্বাস খোলাসা না করলেও দিয়েছেন ইঙ্গিত। কারণ সিনেমার ভিলেন হিসেবে আসতে পারে পরিবর্তন। এছাড়া নির্মাতার দায়িত্বেও থাকবেন না সিদ্ধার্থ আনন্দ। কারণ তিনি ব্যস্ত আছেন শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা নিয়ে। তাই নতুন নির্মাতা ও ভিলেন নিয়েই আসবে ‘পাঠান টু’। তবে সিনেমার শুটিং ও কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছুই জানাননি আব্বাস।

শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালের ২৫ জানুয়ারি। বক্স অফিস থেকে সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপির বেশি।

এতে শাহরুখ খান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকোন ও জন আবরাহাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X