বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তোপের মুখে তৃপ্তি দিমরি

তোপের মুখে তৃপ্তি দিমরি
তোপের মুখে তৃপ্তি দিমরি

বলিউডের সেনসেশনাল অভিনেত্রী তৃপ্তি দিমরি। এবার তোপের মুখে পড়লেন ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করে আলোড়ন তোলা এই সুন্দরী। ইভেন্টে টাকা নিয়েও উপস্থিত না হওয়ার কারণে আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন তৃপ্তি।

ভারতীয় গণমাধ্যমের খবর, জয়পুরের নারী উদ্যোক্তাদের একটি আয়োজনে তৃপ্তির থাকার কথা ছিল। কিন্তু সেখানে যাননি তিনি। এ নিয়ে ক্ষিপ্ত আয়োজকরা। তৃপ্তির পোস্টারে দেওয়া হয়েছে কালি। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘নারী শক্তি’র জন্য জয়পুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেএলএন মার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটি। এদিকে নারী উদ্যোক্তাদের দাবি, এই আয়োজনের আসার জন্য সাড়ে ৫ লাখ রুপি দেওয়া হয় তৃপ্তিকে। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছাবার আশ্বাসও দিয়েছিলেন। পাঁচ মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানে তৃপ্তির দেখা মেলেনি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইভেন্টের মঞ্চে তৃপ্তির ছবি দেওয়া পোস্টার রয়েছে। তাতে কালি দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এক নারী। শোনা যাচ্ছে, তৃপ্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবেন উদ্যোক্তারা।

এদিকে আসছে ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে তৃপ্তির ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমা। তৃপ্তি ও রাজকুমার অভিনীত সিনেমাটি ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। এক নববিবাহিত দম্পতির কাহিনি দেখা যাবে চলচ্চিত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১০

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১১

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১২

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৩

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৪

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৫

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৬

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৯

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

২০
X