বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না: অভিষেক

‘বি হ্যাপি’ সিনেমায় অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত
‘বি হ্যাপি’ সিনেমায় অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত আছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। প্রচারের সময় অভিভাবকত্ব নিয়ে নিজের মতপ্রকাশ করেন তিনি। জানান, বাবা-মা কখনো সন্তানের বন্ধু হতে পারে না। খবর: ফিল্মি বিট

বলিউডে বেশ কয়েকটি সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। ‍সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ‘বি হ্যাপি’। সিনেমায় সিঙ্গেল বাবার চরিত্রে দেখা যাবে তাকে। যেখানে তুলে ধরা হয়েছে একজন বাবা ও মেয়ের মিষ্টি সম্পর্ক। গল্পে একজন বাবা তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যায়।

২০০৭ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। আরাধ্য নামের এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি। রেমো ডি’সুজা নির্মিত ‘বি হ্যাপি’ সিনেমার প্রচারে একজন বাবা হিসেবে নিজের অভিভাবকত্বের অভিজ্ঞতা শেয়ার করেন এই তারকা।

এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘আমার মনে হয় না যে একজন পিতা কখনোই মায়ের জায়গা নিতে পারেন। মায়ের বিকল্প কেউ হয় না, কিন্তু এর মানে এই নয় যে পিতা তার সন্তানদের জন্য কম স্বার্থত্যাগ করেন। এই সিনেমার মাধ্যমে আমরা এটাই দেখাতে চেয়েছি, যে একজন পিতা তার সন্তানকে আগলে রাখেন, বিশেষ করে মায়ের অনুপস্থিতিতে।

এই তারকা আরো বলেন, ‘সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু বাবা-মা সন্তানের বন্ধু হতে পারবেন না। আপনি তাদের বাবা-মা। আপনি তাদের লালনপালন, সুরক্ষা এবং তাদের পথ দেখাবেন। আপনাকে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে তারা আপনার ওপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি প্রথম ব্যক্তি যাকে তারা ফোন করার কথা ভাববে, দিন শেষে আপনিই তাদের বাবা-মা’।

‘বি হ্যাপি’ সিনেমাটি চলতি বছর ১৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিনেমায় অভিষেক বচ্চনের পাশাপাশি বিশেষ চরিত্রে দেখা যাবে নোরা ফতেহীকেও। এ ছাড়াও নাসির, ইনায়াত বর্মা, জনি লিভার এবং হারলিন শেট্টির মতো অভিনেতারাও রয়েছেন এই সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১০

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১১

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১২

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৩

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৪

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৫

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৬

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৭

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৮

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৯

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X