বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্জয়ের সম্পত্তির লোভে অভিষেকের সঙ্গে বিয়ে ভেঙেছিলেন কারিশমা?

সঞ্জয়ের সম্পত্তির লোভে অভিষেকের সঙ্গে বিয়ে ভেঙেছিলেন কারিশমা?

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর পুরোনো সম্পর্ক ঘিরে ফের চর্চায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। নতুন করে আলোচনায় এসেছে তার ভেঙে যাওয়া বাগদান, যা হয়েছিল বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে।

২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করলেও তার আগে বচ্চন পরিবারের পুত্র অভিষেকের সঙ্গে বাগদানে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। সে সময় কারিশমা জানিয়েছিলেন, বচ্চন পরিবারের অংশ হতে পেরে তিনি গর্বিত। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই আলাদা হয়ে যায় দুজনের পথ।

তাদের এই বিচ্ছেদ নিয়ে তখন কেউ মুখ না খুললেও বলিউডে কান পাতলে শোনা যেত, এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কারিশমার মা ববিতা কাপুর। গুঞ্জন, তিনি চেয়েছিলেন বিয়ের আগে অমিতাভ বচ্চনের কিছু সম্পত্তি অভিষেকের নামে লিখে দেওয়া হোক। বচ্চন পরিবার এই শর্ত মানেনি বলেই নাকি বিয়ে পর্যন্ত গড়ায়নি সম্পর্ক।

এই প্রসঙ্গ আবার সামনে এসেছে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর, যিনি ছিলেন কারিশমার স্বামী। ২০০৩ সালে বিয়ে করে এক যুগেরও বেশি সময় একসঙ্গে ছিলেন তারা। তবে ২০১৬ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। ঘরে কলহ, মানসিক নিপীড়নসহ একাধিক অভিযোগ এনে বিচ্ছেদের পথে হাঁটেন কারিশমা। বর্তমানে দুই সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।

যদিও অভিষেক-কারিশমার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে এ যাবৎ সরাসরি কিছু বলেনি দুই পরিবার, তবে বলিউড মহলে এই নিয়ে নানা আলোচনা এখনো চলমান। আর সঞ্জয়ের মৃত্যুর পর সেই পুরোনো অধ্যায় যেন নতুন করে উঁকি দিচ্ছে আলোচনার কেন্দ্রে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X