বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েন অভিষেক

মেয়ে আরাধ্যার সঙ্গে অভিনেতা অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত
মেয়ে আরাধ্যার সঙ্গে অভিনেতা অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে। তাদের সম্পর্ক নিয়ে চলা নানা আলোচনা-সমালোচনা এখন নেটিজেনদের চর্চিত বিষয় হয়ে উঠেছে। মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া এখন আর থাকেন না বচ্চন বাড়িতে। অভিষেক থাকেন একা। তবে মেয়ের প্রতি অভিষেকের যে আবেগ তা ফুটে উঠেছে অভিষেক অভিনীত সম্প্রতি মুক্তি পওিয়া ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায়। খবর : বলিউড লাইফ

সুজিত সরকারের পরিচালনায় সিনেমাটি বাবা-মেয়ের সম্পর্কের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা অভিষেকের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়। সিনেমায় অভিষেক অর্জুন সেন চরিত্রে অভিনয় করেছেন, যিনি এক কঠিন রোগে ভুগছেন। এই ছবির গল্প সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। খবর : টাইমস অব ইন্ডিয়া

নির্মাতা সুজিত সরকার সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘অভিষেকের অভিনয়ে অনেক আবেগ ছিল, কারণ গল্পের বিষয়টি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত। ছবির ইমোশোনাল সিনে আমি দেখেছি, অভিষেক খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি জানতাম, অভিষেক কখনো আমাকে তার অনুভূতিগুলো বলবে না, তবে আমি বুঝতে পারছিলাম যে সে সিনেমার গল্পের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। তাই আমার মনে হয়েছে, কিছু দৃশ্যে মেয়ের কথা মনে করে তিনি বেশি আবেগী হয়ে যান।’

‘আই ওয়ান্ট টু টক’ ২২ নভেম্বর মুক্তি পায় এবং এতে অভিষেকের পাশাপাশি অভিনয় করেছেন অহিল্যা বামরু, টম ম্যাকলারেনসহ আরও অনেকে। বক্স অফিসে সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি এবং প্রথম পাঁচ দিনে এটি মাত্র ১.২০ কোটি রুপি আয় করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X