মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মা হারালেন জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজ । ছবি: সংগৃহীত
জ্যাকুলিন ফার্নান্দেজ । ছবি: সংগৃহীত

জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ আর নেই। আজ রোববার সকালে (৬ এপ্রিল) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর হার্ট অ্যাটাকের কারণে তার এই দুঃখজনক মৃত্যু ঘটে। এই খবর শুনে জ্যাকুলিনের ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, কিম ফার্নান্দেজের শেষকৃত্য ও অন্তিম অনুষ্ঠানটি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে সম্পন্ন করা হবে। অন্যদিকে, কিছুক্ষণ আগেই জ্যাকুলিনের বাবা ও পরিবারের অন্য সদস্যদের লীলাবতী হাসপাতালে পৌঁছাতে দেখা যায়।

এদিকে অভিনেত্রীর মা গত ২৪ মার্চ হার্ট অ্যাটাকের কারণে আইসিইউতে ভর্তি হন। খবর পাওয়ার পর, অভিনেত্রী তখন শহরের বাইরে থাকলেও তড়িঘড়ি করে ফিরে আসেন মায়ের পাশে থাকতে। সে দিনই অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু সুপারস্টার সালমান খানও হাসপাতালে যান কিম ফার্নান্দেজের খোঁজখবর নিতে। ওই পরিস্থিতিতে জ্যাকুলিন গত ২৬ মার্চ গুয়াহাটিতে অনুষ্ঠিত আইপিএল ম্যাচের আগে পারফর্ম করার কথা থাকলেও তা বাতিল করে দেন।

সে সময় একটি সূত্র জানায়, ‘অভিনেত্রীর মা এখনো আইসিইউতে আছেন। পরিবার ডাক্তারদের পরবর্তী আপডেটের অপেক্ষায় আছেন। এই কঠিন সময়ে জ্যাকুলিন মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে তিনি আইপিএল পারফরম্যান্সে অংশ নিতে পারছেন না।’ অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এমন একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়। মা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই, জ্যাকুলিনকে নিয়মিত হাসপাতালে দেখা গেছে।

পেশাগত দিক থেকে অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল ৫’ ছবিতে। তরুণ মন্সুখানি পরিচালিত এই কমেডি ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, নারগিস ফাখরি, সোনাম বাজওয়া, দিশা পাটানিসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X